শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বিএনপির একার দাবি না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন বিএনপির একার দাবি না, জনগণের দাবি। এ সময় তিনি বলেন, আমরা অচিরেই এক দফার আরো কঠিন আন্দোলনে যাব। গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সাভারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন বিএনপির একার দাবি না, জনগণের দাবি। বর্তমান সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সকালে ধামরাইয়ের ইসলামপুরের মুন্নু সিরামিক্সের সামনে থেকে পদযাত্রাটি শুরু করে সাভারে জাতীয় স্মৃতিসৌধের দ্বিতীয় গেইটের সামনে এসে শেষ হয়। পদ যাত্রায় বিএনপির নেতাকর্মীরা তীব্র গরম উপেক্ষা করে ও পায়ে হেটে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পদযাত্রা কর্মসূচির সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঞ্চালনায় ও সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটিরসহ পরিবার কল্যাণ সম্পাদক ও সাভারের দুই বারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দাকার শাহ মঈনুল ইসলাম বিল্টু, ঢাকা জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাভার থানা যুবদলের সভাপতি গোলাম হোসেন ডালিম, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: খোরশেদ আলম, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ প্রমুখ।
ঢাকা জেলা বিএনপির ১০টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির নেতা ও ঢাকা জেলার যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল ও শ্রমিকদলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com