বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রামের নতুন বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের দায়িত্ব গ্রহণ

মোক্তার হোসেন কুমিল্লা :
  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সদ্য নিয়োগ পাওয়া বাংলাদেশের লাইফ লাইন খ্যাত অঞ্চল চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম তার নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। ১৮ জুলাই মঙ্গলবার তিনি তার এ দায়িত্ব বুঝে নেন। নতুন কমিশনার তোফায়েল ইসলাম বিভাগীয় কার্যালয়ে গেলে কর্মরত কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে অভ্যর্থনা সহিত অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহণের আগে তিনি সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এর পরিচালক ছিলেন। তোফায়েল ইসলাম তার বর্ণাঢ্য কর্ম জীবনে সরকারি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তার দক্ষতা, যোগ্যতা ও সততা সাথে। হবিগঞ্জের লাখাই উপজেলার কৃতী সন্তান তোফায়েল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চবক ও বাস্থবক), সচিবালয়ে বানিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও জননিরাপত্তা বিভাগে উপসচিব ও যুগ্মসচিব পদে চাকরি করেছেন। তিনি বিআরটি এ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করেছেন চট্টগ্রামের টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবেও। জেলা প্রশাসক থাকাকালীন পর পর দুথবার প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য বিভাগীয় পর্যায়ে সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন। তিনি তখন মৌলবীবাজার জেলা প্রশাসক ছিলেন। জেলা প্রশাসক হিসেবে আবার শুদ্ধাচার পুরস্কার অর্জনও করেন। নতুন কমিশনার তোফায়েল ইসলাম তার নতুন এ দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, রাজনৈতিক মহল ও সচেতন সমাজসহ বিভিন্ন সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। মোঃ তোফায়েল ইসলাম ১৭ তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ব্যক্তিগত পারিবারিক জীবনে তিনি ৩ সন্তানের জনক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com