শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর চরিত্রে মিম

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা। সিনেমার নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এ ছবিটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। ছবিটিতে শহীদুল্লাহ কায়সারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গতকাল মঙ্গলবার থেকে সিনেমার শুটিং শুরু হয়েছে। এ খবর জানিয়েছেন মিম। মিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, নতুন সিনেমা। সিনেমাটি নিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, সিনেমাটির গল্প শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে। অসাধারণ একটি গল্পের সিনেমা। এতে আমি অভিনয় করছি শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।
এদিকে আগামী ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত ‘অন্তর্জাল’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। মিমকে সর্বশেষ দেখা গেছে ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com