শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ময়মনসিংহে মতিন মাস্টার হত্যা মামলার রায়ে ৬জনের মৃত্যুদণ্ড ২জনের যাবজ্জীবন

এম এ মোতালেব ময়মনসিংহ
  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাষ্টার হত্যা মামলার রায়ে ৬জনকে মৃত্যুদন্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক সাবরিনা আলী এই রায় ঘোষণা করেন। রায়ে আসামি মোবারক হোসেন, তোফাজ্জল হোসেন, সোহাগ, রুবেল, সেলিম ও মো. ইদ্রিছকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং মোফাজ্জল হোসেন ও দুলাল উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেযা হয়। মামলার বিবরণে প্রকাশ, ২০১৮ সালের ৪ জুলাই রাতে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও খাগাটি জামতলী মাদ্রাসার সহকারী শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৫) মাছের ফিসারিতে রাত্রি যাপনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পরদিন ভোরে ফিসারীর পানিতে গলা কাটা লাশ ভাসতে দেখা যায়। এ ঘটনায় ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলে তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালতে ২৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই রায় ঘোষণা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com