শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিসিইউ থেকে কেবিনে অভিনেতা আফজাল হোসেন

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

হাসপাতালে চিকিৎসাধীন আফজাল হোসেনকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। গতকাল ৫ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিষয়টি গত ৬ সেপ্টেম্বর সকালে নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা ও নির্মাতা অনন্ত হীরা। তিনি বলেন, ঠান্ডাজনিত কারণে অগ্রজ অভিনেতা আফজাল হোসেনকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সট্রা কেয়ারের জন্য তাকে সিসিইউতে রাখা হয়েছিল। অনন্ত হীরা বলেন, বর্তমানে আফজাল হোসেন ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকাল (৫ সেপ্টেম্বর) রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। আমরা সব সময় খোঁজ-খবর রাখছি। খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবারও ফিরে আসবেন।
জানা গেছে, আফজাল হোসেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর সোমবার রাতে হার্ট অ্যাটাক করেছিলেন। এরপর তাকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করা হয়। বেশ কদিন ধরেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com