শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্রাম উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে গাভী বিতরণ

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিরল উপজেলার ৩নং ধামইর ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম উন্নয়ন প্রচেষ্টা (জিইউপি) পাহাড়পুর, দিনাজপুর এর আয়োজনে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে গাভী পালন প্রকল্পের আওতায় হতদরিদ্র নারীদের স্বাবলম্বি করার লক্ষ্যে বিনামূল্যে ৪ জনের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। গাভী বিতরণ অনুষ্ঠানে ৩নং ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গাভী বিরতণ করেন বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আমিনুল হক। স্বাগত বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম। প্রধান অতিথি বিরল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে সেখানে কোন নারীর যেন পিছিয়ে না থাকে সে জন্য এনজিও ফাউন্ডেশন নারীদের স্বাবলম্বি করতে এবং তাদের ক্ষমতাবৃদ্ধির জন্য বিনামূল্যে গাভী বিতরণ কার্যক্রম শুরু করেছেন। আগামীতে তারা আরও সহযোগিতা প্রদান করে যাবে। তিনি আরও বলেন, শিক্ষার বিকল্প নেই, এই গাভী দিয়ে আপনাদের ভাগ্যের পরিবর্তন করবেন এবং আপনাদের সন্তানদের পড়াশোনা করাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com