বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিদেশি ফল মাল্টা এখন বরিশালে চাষ হচ্ছে

শামীম আহমেদ বরিশাল
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

বরিশালে এখন বিদেশি ফল মাল্টা চাষ হচ্ছে। শুধু তাই নয় একদিকে যেমন বাড়ছে এর আবাদি জমির পরিমান তেমনিবাড়ছে এর মালটার উৎপাদন। বেশি লাভবান হওয়ায় মালটা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। তবে দাম নিয়ে অসন্তুষ্টি রয়েছে তাদের। বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে প্রথম মাল্টার বাগান করেন গুরুদাস ব্যানার্জী শ্যামল। তার বাগানে রয়েছে অর্ধশত মাল্টা গাছ। চারা রোপনের দুবছর পর থেকেই পেতে শুরু করেন ফল। ৩ লাখ টাকা খরচ করে প্রায় ৮ লাখ টাকার ব্যবসা করেন তিনি এই বাগান থেকে। মাল্টা বাগানের স্বত্ত্বাধিকারী গুরুদাস ব্যানার্জী শ্যামল জানান, চারা রোপনের প্রথম দুই বছর পর প্রথমবার বাগান থেকে প্রায় ৩৫ হাজার টাকার মাল্টা বিক্রি করি। এরপরের বছর বিক্রি করি ১ লাখ ৩৫ হাজার টাকা এবং তার পরের বছর ২ লাখ ৩৫ হাজার টাকার মাল্টা বিক্রি করি। এভাবে প্রতি বছর এ বাগান থেকে মাল্টা বিক্রি করি। মাল্টা গাছ সাধারণত ৫ থেকে ৭ বছর ভালো ফলন দেয়। বরিশালে এ বছর প্রায় ২০০ একর জমিতে মাল্টা আবাদ হয়েছে। যা থেকে উৎপাদন হয়েছে ৪০০ মেট্রিক টন মাল্টা। যা দুই বছর আগের চেয়ে ৭৫ মেট্রিক টন বেশি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com