শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে পাঁচ দফা দাবিতে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

বরিশালে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামালের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে সংগঠনের সদস্যরা। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১৪ বছর ধরে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কামাল নিজের ইচ্ছে মতো অর্থ আত্মসাতসহ সাধারণ সদস্যদের সদস্য পদ বাতিল করে মনগড়া লোকজনকে সদস্য পদ দিয়েছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে তার সদস্য পদ বাতিল করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ তুলে বক্তব্য রাখেন সাধারণ সদস্যরা। এ সময় তারা সম্পাদকের বহিষ্কারসহ পাঁচ দফা দাবি জানান। ইউনিয়নের নামে নামকরণ, শ্রমিকদের পক্ষে প্রতিবাদ করায় যাদের সদস্য কার্ড বাতিল করা হয়েছে তাদের অবিলম্বে সদস্য কার্ড বহাল রাখা, শ্রমিক না হয়েও যারা সদস্য কার্ড পেয়েছেন তাদের কার্ড বাতিল করা। মানববন্ধনে বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. রিয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য রিপন, মো. টিটু, মো. আনোয়ার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com