শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি নেতা রবিউলসহ ১০ জনের কারাদণ্ড দিয়েছেন আদালত

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

রাজধানীর কলাবাগান এলাকায় নাশকতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপি নেতা শেখ রবিউল আলম রবিসহ ১০ জনকে পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদ- দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেকে দুই ধারায় মোট ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদ- দেয়া হয়েছে। গতকাল সোমবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করে। রবিউল আলম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন।
সাজাপ্রাপ্ত অপর আসামিরা হলেন শাহ আলম সৈকত, জহিরুল হক দিনা, মোজাম্মেল হক বাবু, জাকির হোসেন, শাহিন ওরফে চাবি শাহিন, নোমান, কামরুজ্জামান চৌধুরী ওরফে মাসুদ, এলিন ও শহিদুল হক।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫৭ জনকে খালাস দিয়েছে আদালত। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকায় চার-পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে। ওই সময় আসামি সিরাজুল ইসলামের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন ছোটাছুটি করতে থাকে। এ ঘটনায় কলাবাগান থানার উপ-পরিদর্শক এ এফ এম মনিরুজ্জামান মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হারুন উর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com