বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আর্থিক অনুদান ও ধান বীজ বিতরণ করলেন মতিয়া চৌধুরী

আল আমীন (নালিতাবাড়ী) শেরপুর
  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার্থী, বিভিন্ন কবরস্থান ও শ্বশানে আর্থিক অনুদান সহ ধান বীজ বিতরণ করলেন জাতীয় সংসদের উপনেতা, সাবেক কৃষিমন্ত্রী ও স্থানীয় এমপি বেগম মতিয়া চৌধুরী। রোববার সকাল ১০ টায় উপজেলার সকল মাধ্যমিক, নিন্ম মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ষোল জনের মাঝে আর্থিক প্রণোদনা এবং তালিকাভূক্ত কবরস্থান সমূহের মাটি ভরাটের জন্য ও শ্বশানের জন্য ঐচ্ছিক তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন। নালিতাবাড়ীর মুজিব শতবর্ষ মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা গোপাল চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাজী মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক ও নন্নী ইউপি চেয়ারম্যান ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী, ওসি এমদাদুল হক, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, কবরস্থান ও শ্বশান পরিচালনা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য নালিতাবাড়ী উপজেলার ৬৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪৮০ জন শিক্ষাথীর মাঝে ৪৮ লক্ষ ৪০ হাজার টাকা এবং ৫৬ টি কবরস্থান ও শ্বশানের বিপরীতে ঐচ্ছিক তহবিল থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকা সহ মোট ৫২ লক্ষ ৬২ হাজার টাকা অনুদান এবং ৫১০০ কৃষকের মাঝে ২কেজি করে ধান বীজ প্রদান করা হয়।ৃ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com