শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাজ্যে “আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোডশো ২০২৩”

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাজ্যের ইয়র্কশায়ারের ব্রাডর্ফোডে অতি সম্প্রতি (২৬ নভেম্বর ২০২৩) অনুষ্ঠিত হয়েছে “আইএফআইসি ব্যাংক রেমিট্যান্স রোড শো ২০২৩”। শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি-এর মাধ্যমে দ্রুত, সহজ ও নিরাপদ রেমিট্যান্স প্রেরনে উৎসাহিত করতে আয়োজন করা হয় এই রোডশো।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের পরিচালক ও আইএফআইসি মানিট্রান্সফার ইউকে লিমিটেডের চেয়ারম্যান এ. আর. এম. নজমুস্ ছাকিব প্রবাসী ও অনাবাসি বাংলাদেশিদের সামনে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে আইএফআইসি ব্যাংক-কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সমূহ তুলে ধরেন এবং শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি’র নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংকিং চ্যানেল ও এমএফএস এর মাধ্যমে প্রবাসীদের প্রিয়জনের কাছে দ্রুত ও নিরাপদে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ করেন।
আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ আলম সারওয়ার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য কামরুন নাহার আহমেদ, রাবেয়া জামালী, মোঃ জাফর ইকবাল, মোঃ গোলাম মোস্তফা, সুধাংশু শেখর বিশ^াস, ব্যাংকের কর্পোরেট সচিব মোকাম্মেল হক, আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের সিইও মনোয়ার হুসাইন উপস্থিত ছিলেন। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে-এর এ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল প্রতিষ্ঠানটির ব্রাডর্ফোড এজেন্ট সোনালী বিজনেস সেন্টার(ইউকে) লিমিটেড।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com