রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

রাজধানীর রামপুরার বনশ্রী তিতাস রোড ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মোঃ নাদিম (২৩)। গত বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে এই ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া নয়টার দিকে মৃত ঘোষণা করে। নিহতের বাবা নুরুল আমিন জানান, আমার ছেলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ শিক্ষার্থী। নিজ রুমে গিয়ে সিলিং ফলের সঙ্গে গলায় মাফলার পেঁচিয়ে ফাঁস দেয়। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, কি কারণে আমার ছেলে গলায় ফাঁস দিয়েছে এই বিষয়ে আমি কিছু জানি না। আর আমি কিছু বলতে পারবো না। পূর্ব- রামপুরা বনশ্রী তিতাস রোড ব্যাংক কলোনী এলাকার ১৮০/৬/৪ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com