শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

মোঃ আল আমিন, নরসিংদী প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪

নরসিংদীতে ৩ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকালে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এ তথ্য জানান। এর আগে রোববার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়া মধুহানিলা এলাকার নূর আহম্মেদ এর ছেলে শফিক আহম্মেদ (৩৬), নরসিংদীর রায়পুরা থানার বাঘাইকান্দি এলাকার শায়েদ আলীর ছেলে মো: পাভেল (৩৩) ও একই থানার চরআড়ালিয়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব (৪০)। ডিবি’র ওসি খোকন চন্দ্র সরকার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক মোস্তাক আহাম্মেদ ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। এসময় তিনজনকে আটক করে তাদের দখল হতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তারা কক্সবাজার হতে নরসিংদী শহরে বিক্রির জন্য এসব ইয়াবা নিয়ে আসছিল। এ ঘটনায় সোমবার সদর মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com