মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

নালিতাবাড়ীতে জাতীয় পতাকার আদলে ধানক্ষেত

আল আমীন (নালিতাবাড়ী) শেরপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

শিল্পীর রং-তুলির আঁচড়ে নয়, ফসলের খেতে সবুজ-বেগুনি ধানের চারা লাগিয়ে জাতীয় পতাকার আদলে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকার রূপ,আর এই কাজটি করেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষক রঞ্জিত সাহা। তিনি নিজের ফসলের মাঠে সবুজ ও বেগুনি ধানের চারা দিয়ে তৈরি করেছেন জাতীয় পতাকার প্রতিকৃতি উপজেলার শহর থেকে কদমতলী বাজার পার হলেই দেবীপুর গ্রামের সড়কঘেঁষা ৬০ শতাংশ ধানের জমিতে চমৎকারভাবে বেগুনি ধান আর সবুজ ধানের মিশ্রণে জাতীয় পতাকার এক অনন্য শস্যচিত্রের কর্ম চোখে পড়ে। এর আগেও তিনি ধানক্ষেতে জাতীয় পতাকার আকৃতিতে দুই জাতের ধান রোপণ করে রীতিমতো আলোড়ন তৈরি করেছেন এলাকাজুড়ে। পুষ্টিগুণসমৃদ্ধ এই বেগুনি ধানের চাষ দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক লোকজন এখানে আসছেন। দেখছেন ধান ক্ষেত, তুলছেন ছবি, কেউবা আবার বীজ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, সৌন্দর্য ও পুষ্টিগুণে ভরপুর বেগুনি রঙের ধানের আবাদ কয়েক বছর যাবত শুরু হয়েছে। এ ধানের নাম ‘পার্পল লিফ রাইস’। এই ধানগাছের পাতা ও বেগুনি। এর চালের রং বেগুনি। তাই কৃষকদের কাছে এখন পর্যন্ত এ ধানের পরিচিতি বেগুনি রঙের ধান বা রঙিন ধান হিসেবে। দিন দিন কৃষকদের কাছে এই ধানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্ত মাঠজুড়ে সবুজ আর সবুজ। একটু খেয়াল করলেই দেখা যায় সবুজের মাঠে মাঝ খানে বেগুনি রঙ। সবুজ ধানের বেষ্টুনির কাছে গেলে মনে হয় বেগুনি রঙের জায়গাটুকু কোনো আগাছা বা বালাই আক্রান্ত ধান। কিন্তু না, এটি এমন একটি ধানের জাত, যার পাতা ও কান্ডের রং বেগুনি। এমন ভাবে তৈরি করেছেন যা দেখতে অনেকটাই জাতীয় পতাকার মতো। ধানক্ষেতে জাতীয় পতাকার আকৃতির এমন দৃশ্য দেখে মুগ্ধ কলেজছাত্র রাকিবুল ইসলাম রাকিব বলেন, ধানক্ষেতের চারপাশে সবুজ রঙের ধান আর মাঝখানে বেগুনি রঙের ধান রোপন করায় দেশের জাতীয় পতাকার আদলে হয়েছে। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। তাই জমির কাছে গিয়ে একটি সেলফি তুলেছেন বলে জানান। পথচারী রুবেল মিয়া বলেন, আমাদের জাতীয় পতাকার মতো দেখতে ধান ক্ষেতটি। যদিও জাতীয় পতাকার মতো কালার হয়নি। তারপরও অনেকটাই জাতীয় পতাকার মতো দেখতে খুবই ভালো লাগছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, ধান ক্ষেতের মধ্যে বেগুনি ধান দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকার আদলে ক্ষেত যা সৌন্দর্য বৃদ্ধি করেছে। পাশাপাশি এই বেগুনি ধান পুষ্টিগুণ বেশি। তাই দিন দিন বেগুনি ধান চাষাবাদ হচ্ছে। যেসব চাষি বেগুনি ধানের আবাদ করেছেন তাদের সঙ্গে কৃষি বিভাগ নিয়মিত যোগাযোগ রাখছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com