শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেসেজ অ্যাপে স্যাটেলাইট সংযোগ চালু করবে গুগল

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

মেসেজ অ্যাপের জন্য স্যাটেলাইট সংযোগ চালুর পরিকল্পনা করছে গুগল। এ সংযোগ ব্যবহার করার মাধ্যমে যে কেউ ওয়াইফাই বা মোবাইল ডাটা ব্যবহার ছাড়াই বার্তা পাঠাতে সক্ষম হবে। খবর অ্যান্ড্রয়েডপুলিশ।
স্যাটেলাইট সংযোগের ব্যবস্থাটি গুগল অ্যান্ড্রয়েড-১৫ এ চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এমনকি এ বিষয়ে তারা চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলেও তথ্য রয়েছে। এ প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার চালুতে টি-মোবাইল ও স্টারলিংকের সঙ্গে গুগল কাজ করছে বলেও সূত্রে জানা গেছে। নাইনটুফাইভগুগল প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, স্যাটেলাইট মেসেজিং নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। শিগগিরই গুগল মেসেজেও এ ফিচার যুক্ত হবে। স্যাটেলাইট সংযোগ ব্যবহারের মাধ্যমে বার্তা পাঠানোর এ কার্যক্রম শুধু জরুরি পরিস্থিতির জন্য সীমাবদ্ধ থাকবে না বলেও জানিয়েছে গুগল। বেটা সংস্করণে দেখা গেছে, এ পদ্ধতিতে যে কেউ নন-টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক (এনটিএন) সংযোগ ব্যবহার করে বন্ধু এবং পরিবারকে বার্তা পাঠাতে সক্ষম হবে। স্যাটেলাইট সংযোগ কীভাবে কাজ করবে সে বিষয়েও জানিয়েছে গুগল। এ পদ্ধতিতে বার্তা গ্রহণ অথবা পৌঁছানোর প্রথম শর্ত পরিষ্কার আকাশ। তবে এ ব্যবস্থার অধীনে বার্তা ছাড়া ছবি বা ভিডিও পাঠানো সম্ভব হবে না। এর আগে আইফোন-১৪ সিরিজে স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করেছে অ্যাপল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com