মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে শিশুদের সচেতনতামূলক পথ নাটক

সোহাগ ইসলাম নীলফামারী:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির আয়োজনে গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল ২০২৪) জেলা সদরের টুপামারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি বিকি রায়(১৭) ও যুবফোরামের নেতৃত্বে নাটকটি পরিচালনা হয়। নাটকের মাধ্যমে জনগণকে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতন করা হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির সহ গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, শিশু সংগঠনের সদস্য, যুবফোরামের সদস্যরা এবং সর্বস্তরের মানুষ নাটকটি উপভোগ করেন। নাটক পরিচালনাকারী পলাশবাড়ী যমুনেশ্বরী শিশু সংগঠনের সভাপতি বিকি রায়(১৭) বলেন, আমরা পলাশবাড়ী ইউনিয়নের ঢুলিয়া গ্রামে সকাল ১১ টায় নাটক পরিচালনা করি এবং টুপামারী ইউনিয়নে দুপুর দুপুর দুইটায় এই পথ নাটক পরিচালনা করি আমাদের এই পথ নাটকের মাধ্যমে শিশুদের বাল্যবিবাহ মুক্ত ও নারী নির্যাতন সম্বন্ধে জনগণকে সচেতন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com