শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে আল্লাহর রহমত কামনায় ইসতেসকার নামাজ আদায়

বরিশাল ব্যুরো
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের উদ্যোগে বরিশালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতেসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। শনিবার (২৭) এপ্রিল সকাল ৯ টায় বরিশাল পুলিশ লাইস মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পুলিশ লাইস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মিজবাহ উদ্দিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুর রহমান বেগ। নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহন করেন। নামাজ শেষে দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন। এদিকে আজও বরিশাল নগরীতে প্রচন্ড গরমের মধ্যে হালকা প্রবাহিত বাতাসের সাথে আগুনের তাপ বইছে। রাস্তা ঘাটে শ্রমজীবী কর্মস্থলের মানুষ ছাড়া আর তেমন কোন মানুষের চলাচল নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com