শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদীতে রিকশা চালকদের মাঝে পানি ও ছাতা বিতরণ করলেন বিএনপি নেতা মনজুর এলাহী

মোঃ আল আমিন (মাধবদী) নরসিংদী
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

তীব্র তাপপ্রবাহে নরসিংদীতে দেড় শতাধিক রিকশা চালকের মাঝে পানির বোতল ও ছাতা বিতরণ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। মঙ্গলবার দুপুরে জেলা শহরের কোর্ট রোডে এসব বিতরণ করেন তিনি। এসময় জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেন, তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ দেশের বেশ কয়েকটি বিভাগের জনজীবন। নরসিংদী জেলায়ও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এতে সীমাহীন কষ্ট ভোগ করছেন খেটে খাওয়া মানুষরা। পেটের দায়ে দাবদাহ উপেক্ষা করে শহরের রাস্তাঘাটে রিকশা, অটো, ঠেলাগাড়ি চালাচ্ছেন চালকরা। এসব খেটে খাওয়া মানুষের কষ্ট কিছুটা লাঘবের জন্য নিজস্ব অর্থায়নে তাদের মাঝে দেড়শতাধিক সুপেয় পানির বোতল ও ছাতা বিতরণ করা হয়েছে। ছাতা বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.বাছেদ, একেএম গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, শহর বিএনপির নেতা মনিরুল হক জাবেদ, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদূৎ, জেলা বিএনপির সদস্য মাজহারুল ইসলাম টিটুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com