বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৪ মে মুক্তি পাচ্ছে ফারিণের ‘ফাতিমা’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪

ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর ২৪ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ফাতিমা’। গত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা ধ্রুব হাসান, অভিনয়শিল্পী তারিক আনাম খান, ইয়াশ রোহান, তাসনিয়া ফারিণ, সুজাত শিমুল প্রমুখ। ফাতিমা ও সুবর্ণা নামের দুটি মেয়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন ধ্রুব হাসান ও আদনান হাবিব। শুটিং শুরু হয়েছিল ২০১৭ সালে। নাম ছিল ‘দাহকাল’। বিভিন্ন কারণে সে সময় এটির নির্মাণ কাজ শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। জানা গেছে, নামের সঙ্গে সিনেমার গল্পেও এসেছে পরিবর্তন। চলতি বছরের শুরুর দিকে ইরানের ৪২তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছিল ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার। উৎসবে ‘ইস্টার্ন ভিস্তা’ বিভাগে সেরা অভিনেত্রীর ক্রিস্টাল সিমোর্গ পুরস্কার পেয়েছেন ফারিণ। ফাতিমা দিয়েই ঢালিউডে অভিষেক হচ্ছে ফারিণের। এর আগে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে গত বছর টালিউডে যাত্রা শুরু করেন ফারিণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com