শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেরি চলাচল বন্ধ: যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪

ঘূর্ণিঝড় রেমালের একমাস পরেও চালু হয়নি শরণখোলার রায়েন্দা ফেরিঘাট। ফেরির অভাবে সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে নৌকা ট্রলারে বলেশ্বর নদী পারাপার হচ্ছে। ঝড়ের জলোচ্ছ্বাসে ভেসে গেছে ফেরিঘাটের পন্টুন জেটি। বিধ্বস্ত হয়েছে সংযোগ সড়ক। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার ফেরিঘাটের পন্টুন জেটি ভেসে গেছে। বিধ্বস্ত হয়েছে সংযোগ সড়ক। এক মাসেরও বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় প্রতিদিন শত শত সাধারণ মানুষ নৌকাও ট্রলারযোগে ঝুঁকি নিয়ে বিশাল বলেশ্বর নদী পারাপার হচ্ছে। নদীর অপর পাড়ে রয়েছে পিরোজপুরের মঠবাড়িয়ার বড়মাছুয়া ফেরিঘাট। রায়েন্দা ফেরিঘাট এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা বলেন, রায়েন্দা ফেরিঘাট দিয়ে প্রতিদিন শত শত মানুষ বরিশাল, পিরোজপুর, কুয়াকাটা, মঠবাড়িয়া, মোংলা, খুলনা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে কিন্তু এক মাসের বেশি সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। ফেরিঘাট বন্ধ হওয়ায় নারী ও শিশু যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে বলেশ্বরের প্রবল ঢেউয়ের মধ্যে নৌকা ট্রলারে করে নদী পারাপারে বাধ্য হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন রায়েন্দা ফেরিঘাটের পন্টুন জেটি ও সংযোগ সডক পুনঃনির্মাণের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। জুলাই মাসের মধ্যে ফেরিঘাট নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com