শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাফজয়ী সাবিনাদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বাফুফের সভায় এবারের সাফ ফুটবলের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগির এই অর্থ সাবিনাদের হাতে তুলে দেয়া হবে। গতকাল শনিবার (৯ নভেম্বর) বাফুফের নতুন কমিটির প্রথম সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু এই কথা জানান। এ সময় আগামী ৩০ নভেম্বর বাফুফের সদস্য পদে টাই হওয়া সদস্য এখলাছ উদ্দিন এবং সাইফুর রহমান মনির জন্য বাফুফে ভবনে ভোট হবে বলেও জানান তিনি। সভায় তিন সদস্য উপস্থিত ছিলেন না। তারা হলেন সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সদস্য মহিউদ্দিন সেলিম এবং ইমতিয়াজ হামিদ সবুজ।
সভা থেকে বেশ কয়েকটি কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ফিন্যান্স কমিটি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হয়েছেন তাবিথ আওয়াল। তিনি চার বছরের জন্য থাকছেন।
বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান হিসেবে বহাল আছেন মাহফুজা আক্তার কিরণ। পেশাদারী লীগ কমিটিতে ইমরুল হাসান এবং ডেভেলপমেন্ট কমিটিতে নাসের শাহরিয়ার জাহেদী দায়িত্ব পেয়েছেন। মহানগরী লিগ চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ এবং মার্কেটিং কমিটির দায়িত্বে পেয়েছেন ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। স্কুল কমিটির চেয়ারম্যান হিসেবে দু’জনকে দায়িত্ব দেয়া হয়েছে। ৩২টি জেলার জন্য গোলাম গাউস এবং অপর ৩২টি জেলার জন্য বিজন বড়ুয়া এই চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এসব কমিটির চেয়ারম্যানরা এক বছরের জন্য থাকবেন। এক বছর পর তাদের পারফরমেন্স পূর্ণ মূল্যায়ন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com