শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মারা গেছেন হলিউড অভিনেতা ওয়েন নর্থরপ

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ওয়েন নর্থরপ খুবই জনপ্রিয় ছিলেন ‌‘ডেজ অফ আওয়ার লাইভস’ এবং ‘ডাইনাস্টি’ সিরিজের জন্য। ৭৭ বছর বয়সে তিনি মারা গেছেন। গেল ২৯ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন উডল্যান্ড হিলস হোমে মারা যান তিনি। তার স্ত্রী অভিনেত্রী লিন হেরিং নর্থরপ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অভিনেতা ছয় বছর আগে এক ধরনের বার্ধক্যজনিত ও সুস্পষ্ট কারণবিহীন স্নায়বিক অবক্ষয়মূলক রোগ আলঝেইমারে আক্রান্ত হন। নর্থরপ ‘ডেজ অফ আওয়ার লাইভস’ সিরিজে ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত এবং আবার ১৯৯১ থেকে ১৯৯৪ পর্যন্ত রোমান ব্র্যাডি চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন। তিনি ১ হাজারেরও বেশি পর্বে এই চরিত্রে অভিনয় করেন। অভিনেত্রী ডেইড্র হলের সঙ্গে তার রোমান্স ছিল দর্শকদের প্রিয়। এছাড়া নর্থরপ ‘ডাইনাস্টি’ সিরিজে মাইকেল কুলহেন এবং ‘পোর্ট চার্লস’ সিরিজে রেক্স স্ট্যানটন চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। তিনি ‘এল.এ. ল’, ‘হোটেল’ এবং ‘কোল্ড কেস’ সিরিজেও একাধিক একক পর্বে অভিনয় করেছেন।
ওয়েন নর্থরপ ১৯৪৭ সালের ১২ এপ্রিল ওয়াশিংটনের সুমনারে জন্মগ্রহণ করেন। তিনি অভিনয়ে আগ্রহী হয়ে হলিউডে আসেন এবং ১৯৭৫ সালে লস অ্যাঞ্জেলেস অ্যাক্টরস থিয়েটারে যোগ দেন। তারপরে তিনি টেলিভিশনে প্রথম অভিনয়ের সুযোগ পান পুলিশ স্টোরি সিরিজের একটি পর্বে।
অভিনয়ের পাশাপাশি নর্থরপ এবং তার স্ত্রী ৩৫ বছর ধরে ক্যালিফোর্নিয়ার রেমন্ডে একটি গবাদি পশুর খামার চালাচ্ছিলেন। সেখানে তারা ১৮৮৬ সালে তৈরি একটি পুরোনো বাড়িকে একটি মিউজিয়ামে পরিণত করেন। তিনি হ্যাঙ্ক এবং গ্র্যাডি নামের দুই সন্তানের পিতা ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com