শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাহ বুলবুল:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে শুরু হয়েছে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের (বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দ্বাদশ শ্রেণির ছাত্রীরা ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, ৮০০ মিটার দৌড় এবং রিলে দৌড়, দীর্ঘ লাফ, ভলিবল, ফুটবল খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে। গত ০২ ডিসেম্বর,সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য আনন্দমুখর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। এসময় উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জহিরুল হক, উপাধ্যক্ষ উম্মে সালমা রউফ, একাডেমিক পরিচালক জিয়াউন নাহার, শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিভাগের প্রভাষক শিপ্রা বিশ্বাস এবং মো. নাসিরুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com