মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-মাফরুজা সুলতানা

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী মাফরুজা সুলতানা বলেছেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে।
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।
গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে দৌলতখান আমির জাং গজনবী স্টেডিয়াম মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাফরুজা সুলতানা এসব কথা বলেন। ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে ৬ টি টিম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সিনিয়র সহ সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহসভাপতি নিজাম উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, বিএনপি নেতা আনোয়ার হোসেন কাকন, ভবানীপুর ইউনিয়নের সভাপতি মোঃ স্বপন, বিএনপি নেতা জুয়েল তালুকদার, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com