মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এ্যানুয়াল রিস্ক কনফারেন্স

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এ্যানুয়াল রিস্ক কনফারেন্স-২০২৪’ ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)-এর পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া। সম্মেলনে ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ডিওএস-এর যুগ্ম পরিচালক মাহমুদা হক। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ আকমল হোসেন, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ হাবিবুর রহমান, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান আলী নাহিদ খান, সকল আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও শাখার দ্বিতীয় কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com