শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরিয়ায় ফ্যাসিস্ট আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

তীব্র আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী সরকারি এক কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। গত শুক্রবার আসাদের অনুগত ওই কর্মকতার্র মাথায় গুলি করে মৃত্যুদ- কার্যকর করা হয় বলে বার্তা সংস্থা এএফপি জানায়।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাজধানী দামেস্কের উপকন্ঠের দুম্মারের রাস্তায় যোদ্ধারা মাজেন কেনেহর মাথায় গুলি করে তার মৃত্যুদ- কার্যকর করেছেন। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের অনুগত ও তথ্য সরবরাহকারী হিসেবে অভিযোগ তুলে তার মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। এদিকে এএফপি জানিয়েছে, এই বিষয়ে দামেস্ক কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মাজেন কেনেহকে একটি গাছের গুঁড়িতে বেঁধে ফেলে রাখা হয়েছে। তার জামা-কাপড় রক্তাক্ত এবং মাথায় গুলির ক্ষত রয়েছে। এই সময় ঘটনাস্থলে শিশুসহ কয়েকশ’ মানুষকে দেখা গেছে।
ভিডিওতে অনেক মানুষকে মোবাইল ফোনে মাজেনের লাশের ছবি তুলতে ও বিক্ষুদ্ধ জনতাকে লাঠি দিয়ে মাজেনের লাশে আঘাত এমনকি মাথায় লাথি মারতেও দেখা গেছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মাজেন কেনেহের বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ আনা হয়েছিল। এসব প্রতিবেদনের কারণে স্বৈরশাসক আসাদের শাসনামলে দেশটির অনেক যুবককে নির্যাতন ও কারাভোগ করতে হয়েছে। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com