মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) ইন্তেকাল করেছেন। গতকাল রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা: শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করছেন। তার অধীনেই চিকিৎসাধীন ছিলেন জাতীয় কবির এই নাতি। এর আগে শনিবার (১৮ জানুয়ারি) অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার অবস্থা সঙ্কাটাপন্ন বলে তখন চিকিৎসকরা জানিয়েছিলেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। বাসার বাথরুমে গ্যাসলাইটার বিস্ফোরণে তিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন।
বাবুল কাজী জাতীয় কবির পুত্র সব্যসাচী কাজীর ছোট ছেলে। তার বোন দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজীর বরাত দিয়ে শাওন বিন বলেন, তিনি স্বভাবতই সকালে ওয়াশরুমে ধূমপান করেন। শনিবার একইভাবে ধূমপানের সময় লাইটার জ্বালাতে গেলে সেটা বিস্ফোরণ হয়ে পুরোটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com