মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ফেসবুকের জনপ্রিয় ফিচার পাবেন হোয়াটসঅ্যাপে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

হোয়াটসঅ্যাপ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার যুক্ত করছে সাইটটি। এবার নতুন এক ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। তারা এমন এক ফিচার আনতে চলেছে, যা সংগীতপ্রেমীদের পছন্দের তালিকায় জায়গা করে নেবে। আসলে একটি নতুন ফিচার নিয়ে বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে এই সংস্থা। যার ফলে এবার থেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেটে মিউজিক অ্যাড করতে পারবেন ব্যবহারকারীরা।
ব্যবহারকারীরা গান এবং ট্রেন্ডিং ট্র্যাক ব্রাউজ করতে পারবেন। ছবির জন্য ১৫ মিনিট পর্যন্ত মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। তবে ব্যবহারকারীরা যদি একটি ভিডিওতে মিউজিক অ্যাড করতে চান, তাহলে আরও একটু বেশি দীর্ঘ মেয়াদের মিউজিক ক্লিপ অ্যাড করা যাবে। কন্টেন্টের সঙ্গে গান সিঙ্ক করা যেতে পারে।
নতুন এই ফিচার সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে একটা সুন্দর অভিজ্ঞতা প্রদান করবে। বিশেষ করে যারা স্ট্যাটাস দিতে ভালোবাসেন, তাদের জন্য তো এই ফিচার অত্যন্ত পছন্দের হতে চলেছে। হোয়াটসঅ্যাপের মিউজিক স্ট্যাটাস ফিচার একদম ইনস্টাগ্রামের মতোই: নতুন স্ট্যাটাস আপডেটের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নিজেদের প্রিয় গান শেয়ার করতে সক্ষম হবেন।
স্ট্যাটাস সেকশনের ড্রয়িং এডিটরে একটি নতুন মিউজিক বাটন অ্যাড করা হবে। এই বাটনে ট্যাপ করে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের গান বেছে নিতে পারবেন। যা তারা নিজেদের ছবি অথবা ভিডিওর সঙ্গে শেয়ার করতে পারবেন। বিটা ইউজাররা আপাতত এই ফিচার পাচ্ছেন। আপাতত তা পরীক্ষা-নিরীক্ষার স্তরে রয়েছে। যদিও খুব শিগগির সব ব্যবহারকারীর জন্যই তা রোল আউট করা হবে। এর কার্যকারিতা অনেকটা ইনস্টাগ্রামের মিউজিক ক্যাটালগের মতোই। এর ফলে ব্যবহারকারীরা বেছে নেওয়ার জন্য গানের তালিকা পাবেন। তারা ট্রেন্ডিং মিউজিক থেকেও গান বাছতে পারবেন। সেই সঙ্গে গানের নির্দিষ্ট অংশও সিলেক্ট করতে পারবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com