মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

পণবন্দীদের মুক্তির একমাত্র উপায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলা : হামাস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

অবশিষ্ট সকল ইসরাইলি পণবন্দীকে মুক্তি না দিলে গাজা যুদ্ধবিরতি চুক্তি বাতিল হয়ে যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে হামাস।
সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মেনে চললেই কেবল বাকি পণবন্দীরা গাজা থেকে মুক্তি পাবে। হামাসের সিনিয়র পলিটব্যুরো নেতা সামি আবু জুহরি এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘ট্রাম্পের জানা উচিত, যদি গাজা যুদ্ধবিরতি চুক্তিকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে উভয়পক্ষকে তাদের বাধ্যবাধকতা মেনে চলতে হবে। আর এটি হচ্ছে পণবন্দীদের মুক্ত করার একমাত্র পথ।’ তিনি আরো বলেন, ‘এখানে হুমকির কোনো মূল্য নেই বরং হুমকি কেবল পরিস্থিতিকে জটিলতর করবে।’
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হুমকি দিয়ে বলেছিলেন, হামাস যদি আগামী শনিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে সকল ইসরাইলি পণবন্দীকে মুক্তি না দেয় তাহলে তিনি তেল আবিবকে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে দিতে বলবেন।
এর আগে সোমবারই হামাসের সামরিক মুখপাত্র আবু ওবায়দা বলেছিলেন, ইসরাইল যদি যুদ্ধবিরতি চুক্তি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে না চলে তাহলে তারা আগামী শনিবার নির্ধারিত পণবন্দী মুক্তি স্থগিত রাখবেন।
তিনি বলেন, শনিবারের পূর্বনির্ধারিত মুক্তি প্রক্রিয়া বাস্তবায়ন করতে চাইলে তেল আবিবকে আগামী পাঁচ দিন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে নিজের আন্তরিকতা প্রমাণ করতে হবে। তার এ বক্তব্যের জবাবে ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী ইসরাইল কাতজ বলেছেন, তিনি গাজায় সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য ইসরাইলি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজায় আবার ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছেন। সূত্র : পার্সটুডে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com