মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

৩ ফ্লেভারের ট্যাং তৈরি করুন ঘরেই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ইফতারে প্রাণ জুড়াতে ট্যাংয়ের শরবতের জুড়ি নেই। তবে বাজার থেকে অনেক দাম দিয়ে ট্যাং কিনতে হচ্ছে এখন। তারপর আবার আসল নকলের দুশ্চিন্তা তো থাকেই। চাইলে কিন্তু আপনি এই নামিদামি ব্র্যান্ডের পানীয়টি বাড়িতেই বানাতে পারবেন।অল্প খরচে মাত্র কয়েকটি উপকরণে নিজেই বানিয়ে ফেলুন দারুন মজার ৩টি ফ্লেভারের ট্যাং পাউডার। আসুন জেনে নেই পদ্ধতি-
উপকরণ
১. চিনি ১ কাপ
২. গ্লুকোস ১/৪ কাপ
৩. সাইট্রিক এসিড ১/৪ কাপ
৪. লবণ সামান্য
৫. ফুড কালার- কমলা, হলুদ, সবুজ সামান্য
৬. শুকনো কমলার গুঁড়া ( অরেঞ্জ ফ্লেভারের জন্য)
৭. লেবুর গুঁড়া (লেমন ফ্লেভারের জন্য)
৮. কাঁচা বা পাকা আমের গুঁড়া (ম্যাঙ্গো ফ্লেভারের জন্য)
পদ্ধতি
প্রথমে ব্লেন্ডারে চিনি, গ্লুকোস, সাইট্রিক অ্যা সিড, লবণ একসঙ্গে গুঁড়া করে নিন। প্রতিটি ফ্লেভারের জন্য একই পরিমাপে নিন উপকরণগুলো। এবার কমলার গুঁড়া মিশিয়ে কয়েক সেকেন্ড ব্লেন্ডার ঘুরিয়ে নিন। অরেঞ্জ ফ্লেভারের ট্যাং তৈরি।
এবার একইভাবে ব্লেন্ডারে চিনি, গ্লুকোস, সাইট্রিক অ্যা সিড, লবণ লেবুর গুঁড়া একসঙ্গে গুঁড়া করে নিন। হলে গেলে একটি পাত্রে রেখে আবার ব্লেন্ডারে চিনি, গ্লুকোস, সাইট্রিক অ্যা সিড, লবণ, কাঁচা বা পাকা আমের গুঁড়া একসঙ্গে গুঁড়া করে নিন। ব্যস তৈরি হয়ে গেল ৩ ফ্লেভারের ট্যাং। পরিমাণ মতো গ্লাসে নিয়ে পানিতে গুলিয়ে নিলেই রেডি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com