শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর বড়লেখা উপজেলার দক্ষিণভাগ পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যঘেরা বাংলোবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শীতবস্ত্র বিতরণ বগুড়া সদরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রায়পুরে দায়িত্বরত গ্রাম পুলিশের পোশাক ছিঁড়ে মারধর আহত দুই শেরপুরে সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ সভাপতি মিজান, সাধারণ সম্পাদক মন্টু ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে লালমোহনে নবনির্মিত সড়কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ইফতারে রাখুন সুস্বাদু চিকেন সালাদ

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫

ইফতারে ভাজাপোড়া ছাড়া অনেকেরই চলে না। তবে একনাগারে ভাজাপোড়া খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তাই স্বাদে একটু ভিন্নতা আনতে খেতে পারেন সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন সালাদ। মজাদার এ খাবারটি আপনি ঘরে বসেই বানাতে পারবেন। রইলো রেসিপি-সালাদের জন্য চিকেন তৈরির উপকরণ- ১ কাপ হাড় ছাড়া মুরগির মাংস, ২ টেবিল চামচ ময়দা, ১ চা চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ গার্লিক পাউডার, হাফ চা চামচ মরিচ গুঁড়া, ১ চা চামচ গোল মরিচ গুঁড়া, ১ টেবিল চামচ টমেটো সস, স্বাদমতো লবণ।
সালাদের জন্য যা লাগবে- শসা, গাজর, টমেটো, লেটুস কুচি এবং ভাঁজা মচমচে নুডলস, লেবুর রস, অল্প অলিভ ওয়েল।
পদ্ধতি: মাংসের সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মেরিনেট হওয়ার জন্য ১৫ মিনিট রেখে দিন। এরপর চুলায় প্যান বসিয়ে হালকা তেল দিয়ে মেরিনেট করে রাখা মাংস ভেজে নিন।
মাংস ভাজা হলে এবার শসা, গাজর, টমেটো, লেটুস কুচিতে সামান্য লবণ, ভাজা নুডলস, লেবুর রস আর সামান্য অলিভ ওয়েল দিয়ে মেখে নিন। ব্যস তৈরি হয়ে গেলে মজাদার চিকেন সালাদ। এবার আপনার পছন্দমতো পাত্রে পরিবেশন করুন সুস্বাদু চিকেন সালাদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com