সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

অলিম্পিকে ফিরছে ক্রিকেট, দেখা যাবে না বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

অলিম্পিকে ক্রিকেট ফিরছে, এমন খবর আগেই রটেছিল। তবে ঠিক কতোগুলো দল অংশ নেবে আর কিসের ভিত্তিতেই বা অংশ নেবে, তা জানা যায়নি। তবে এবার মিলেছে সেই খবর। যদিও তাতে সুখবর নেই বাংলাদেশের জন্য।
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এর আগে ১৯০০ সালের প্যারিস অলিম্পিকেই কেবল দেখা গিয়েছিল ব্যাটে-বলের লড়াই। তবে সেবার লাল বলের খেলায় অংশ নেয় মাত্র দু’টি দল। ব্রিটেন ও ফ্রান্স।
তবে গত ২০২৩ সালে মুম্বাইয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার অনুমোদন দেয়া হয়। এবার এলো বিস্তারিত তথ্য। গত বুধবার (৯ এপ্রিল) অফিসিয়াল প্রোগ্রামের এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টোয়েন্টি সংস্করণে খেলা হবে অলিম্পিকে। যেখানে ছেলে ও মেয়ে উভয় বিভাগের ক্রিকেট ইভেন্টে ছয়টি করে দল সুযোগ পাবে।’
জানানো হয়েছে প্রতি দলে থাকবেন ১৫ জন করে ক্রিকেটার। উভয় বিভাগে সব মিলিয়ে ৯০ জন করে অ্যাথলেট অলিম্পিকে খেলবেন। তবে দলগুলো বাছাই করা হবে তা এখনো পরিষ্কার করা হয়নি। তবে সুত্র বলছে র‌্যাঙ্কিং অনুযায়ী হবে বাছাই।
স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্রের সরাসরিই এই ইভেন্টে অংশ নেয়ার কথা। সে হিসেবে স্লট ফাঁকা থাকে মাত্র পাঁচটি। ফলে র‌্যাঙ্কিং থেকে সুযোগ পেতে পারে পাঁচটি দল। তাই যদি হয় তবে কপাল পুড়তে পারর বাংলাদেশের।
এই মুহূর্তে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নয়ে আছে বাংলাদেশ। ফলে টাইগারদের অলিম্পিকে না দেখার সম্ভাবনাই বেশি। একই সাথে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানকেও নাও দেখা যেতে পারে এই ইভেন্টে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com