মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
হাদি হত্যার বিচারে কালক্ষেপণ হবে না: আইন উপদেষ্টা জনগণের অনুদানে নির্বাচন করতে চায় এনসিপি: আসিফ মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫ সালে ৩.১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জনের গৌরবময় মাইলফলক উদ্যাপন ‘হ্যাঁ’তে সিল দিলে দেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আমরা চাই ভোটের মাধ্যমে ভালো ও ত্যাগী মানুষ আসুক : অর্থ উপদেষ্টা দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না: তারেক রহমান ক্ষমতায় গেলে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : রিজভী নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন সদস্য মোতায়েন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!

ভুটানের উদ্দেশে দেশ ছাড়লেন আরও ৫ নারী ফুটবলার

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ভুটানের ফুটবল লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলার অংশ নেবেন, এটি সবারই জানা। আগামী ১৯ এপ্রিল শুরু হতে যাওয়া এই লিগে অংশ নিতে গেল ৬ এপ্রিলই থিম্পু চলে গেছেন পারো এফসিতে নাম লেখানো চার ফুটবলার- সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। গতকাল রোববার ভুটানের উদ্দেশে ঢাকা ছাড়লেন আরও ৫ জন- সানজিদা আক্তার, মাসুরা পারভীন, রূপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার।
সানজিদা-মাসুরাদের সঙ্গে যাওয়ার কথা ছিল কৃষ্ণা রানী সরকারেরও। তবে সময়মতো ওয়ার্ক পারমিট না পাওয়ায় থিম্পু যাওয়া বিলম্ব হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের এ ফরোয়ার্ডের। সব কিছু ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল ভুটান যাওয়ার কথা রয়েছে কৃষ্ণার।
মাসুরা পারভীন ও রূপনা চাকমার সঙ্গে ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবে খেলার কথা রয়েছে কৃষ্ণার। থিম্পু সিটি এফসিতে খেলবেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।
ভুটানের লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলারের অংশগ্রহণ নতুন রেকর্ডও। আগে কখনো এক সাথে এত বেশি নারী ফুটবলার দেশের বাইরে খেলতে যাননি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com