শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডিপিএলে মোস্তাফিজ খেলবেন মোহামেডানে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের এখন মাঠে নামার প্রশ্নই আসে না। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিমের সঙ্গে ইনজুরির কারণে খেলতে পারছেন না দলের প্রধান স্ট্রাইকবোলারর তাসকিন আহমেদও।
তামিম-তাসকিন ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পেয়েছেন ৪ ক্রিকেটার- মুশকিুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও মাহিদুল ইসলাম অংকন। তাদেরকেও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে পাবে না মোহামেডান।
এখানেই শেষ নয়। আবাহনী লিমিটেডের বিপক্ষে শেষ ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তামিমের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। অন্যদিকে সিসিডিএম হৃদয়কে আরও এক ম্যাচ বেশি নিষিদ্ধ করার সুপারিশ করেছে।
সব মিলিয়ে নিয়মিত একাদশের ৭ জন নেই মোহামেডানের। তাতেই বিরাট সমস্যায় জর্জরিত দলটি। এরকম অবস্থায় বিকল্প নেওয়ারও সুযোগ নেই।
যেহেতু ভীনদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর কোনো অবকাশ নেই। তাই মোহামেডানের নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তিরও কোনো সম্ভাবনা নেই। তাই শেষ পর্যন্ত মোহামেডান হাত বাড়িয়েছে মোস্তাফিজুর রহমানের দিকে।
মোহামেডান কর্তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, মোস্তাফিজ মোহামেডানের হয়ে সুপার লিগ খেলবেন।
উল্লেখ্য, এবারের দল-বদলে কোনো দল আগ্রহ দেখায়নি মোস্তাফিজের প্রতি। আবার আইপিএল ও পিএসএল থেকে ডাক আসতে পারে, এমন ভাবনা থেকে মোস্তাফিজও কোনো দলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেননি।
কিন্তু ভাবনার কোনোটিই বাস্তবে রূপ নেয়নি। আইপিএল কিংবা পিএসএল-কোনোটিতেই দল পাননি মোস্তাফিজ। যে কারণে বাঁহাতি এ পেসার বেকারই বসে ছিলেন। অবশেষে তার সাবেক ক্লাব প্রাইম ব্যাংকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেই ‘কাটার মাস্টার’কে দলে টেনেছে মোহামেডান। দলটি নিশ্চিত করেছে, সুপার লিগের প্রথম ম্যাচ থেকেই সাদা-কালো শিবিরের হয়ে খেলবেন মোস্তাফিজ। আজ মঙ্গলবার দুপুরে মোহামেডানের ক্রিকেটারদের সঙ্গে শেরে বাংলার একাডেমি মাঠে অনুশীলনও করেছেন বাঁহাতি পেসার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com