বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

পাঁচবিবিতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

আব্দুল কাইয়ুম জয়পুরহাট
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়া কেশবপুর এলাকায় জোড় পূর্বক জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার সঠিক বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর গ্রামের মৃত ইন্দ্রজিত বর্মণ উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়া কেশবপুর গ্রামের মৃত আলেক সরকারের নিকট ৪’শতক জমি বিক্রয় করেন। থানায় অভিযোগে ইন্দ্রজিতের ছেলে নিরেশ চন্দ্র বর্মন দাবি করেন, ২৭ বছর আগে আমার বাবা কেশবপুর মৌজার জেএল নং-৭১ ও দাগ নং-৭২৭ অংশ থেকে ১০.৫ শতক জমির মধ্যে ৪’শতক জমি বিক্রয় করেন। উক্ত ৪ শতক জমি তারা ভোগ দখল করে এবং আমাদের অংশ বেড়া দিয়ে ঘিরে টিনের চালার ঘর নির্মাণ করে খড়ের ব্যবসা করা হয়। গত ৯ জুন কেশবপুর গ্রামের মৃত কিনু সরকারের ছেলে মোঃ বাবুল সরকার ও মৃত আলেকের ছেলে আরাফাত হোসেন বিদুৎ সরকার নিজেরাই আমিন ডেকে জমি মাপযোগ করে আমাদের ২’শতক জমি জোড় পূর্বক দখল করে। এসময় তারা আমাদের দেওয়া বাঁশের বেড়া, খুঁটি ও টিনের চালা ভেঙ্গে ফেলে এবং বিভিন্ন ভাবে হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন ।এবিষয়ে আরাফাত হোসেন বিদ্যুৎ সরকার বলেন, সরকারি আমিন দ্বারা জমি মেপেই আমরা আমাদের অংশ বের করে নিয়েছি। তাদের কোন জমি আমরা জোর করে দখল করিনি বলেও জানান বিদ্যুৎ। অভিযোগের তদন্ত কর্মকর্তা পাঁচবিবি থানার এসআই মোঃ শফিকুল ইসলামের ব্যবহিত ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com