রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কেসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান অন্ধকার ভেদ করে আলোর পথে: মানবিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের খানজাহান অলির উদ্যোগে আবুল হোসেনের খানকা শরীফে বাৎসরিক ওরশ মোবারক পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন ঘুষের ভিডিও ভাইরাল: উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, মুন্সীগঞ্জে তীব্র ক্ষোভ রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও দুবাইয়ের আহবায়ক কমিটি গঠন দাগনভূঞায় পুলিশের অভিযানে ৮ কিশোর গ্যাং সদস্য আটক, মুচলেকায় মুক্তি জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি-ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নগরকান্দা ও সালথায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

দাবি না মানলে ইসি ঘেরাও করে সারারাত বসে থাকবো: ছাত্রদল সভাপতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটের ভাঁজে ধানের শীষসহ তিন ইস্যুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দাবি না মানলে সারারাত ইসি ঘেরাও করে বসে থাকবো।
গতকাল রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা বলেন, দাবি না মানা পর্যন্ত দরকার হলে রাতভর এ অবস্থান কর্মসূচি চলবে।
কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা ষড়যন্ত্র। রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এটা কীসের ভিত্তিতে করা হলো আমরা এর জবাব চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি রাতদিন সমানভাবে চলবে।
ষঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণত সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটে অনিয়ম করেছে। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদের অনুমতি দেওয়া হলো আমি ইসির কাছে জানতে চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ইসির সামনে থেকে সরবো না। ছাত্রদলের ছেলেরা বেশি শহীদ হয়েছে। দরকার হলে ফের রক্ত দেবো রাজপথ ছাড়বো না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com