রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কেসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান অন্ধকার ভেদ করে আলোর পথে: মানবিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের খানজাহান অলির উদ্যোগে আবুল হোসেনের খানকা শরীফে বাৎসরিক ওরশ মোবারক পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন ঘুষের ভিডিও ভাইরাল: উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, মুন্সীগঞ্জে তীব্র ক্ষোভ রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও দুবাইয়ের আহবায়ক কমিটি গঠন দাগনভূঞায় পুলিশের অভিযানে ৮ কিশোর গ্যাং সদস্য আটক, মুচলেকায় মুক্তি জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি-ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নগরকান্দা ও সালথায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

করাচির শপিং মলে আগুন, নিহত ৬

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির একটি ব্যস্ত শপিং মলে ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। শনিবার করাচির গার্ডেন এলাকায় অবস্থিত গুল প্লাজা শপিং মলে এ অগ্নিকা-ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এ খবর দিয়েছে আল জাজিরা।
এতে বলা হয়, কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় উদ্ধারকাজে দমকল বাহিনীকে চরম বেগ পেতে হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে রোববার ভোর পার হয়ে যায়। এ সময় পর্যন্ত মাত্র ৩০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।
গার্ডেন থানার পুলিশ কর্মকর্তা মহসিন রাজা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, আগুনের সঠিক কারণ নির্ণয়ে বিস্তারিত তদন্ত প্রয়োজন এবং ভবনটি নিরাপদ করতে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে।
দক্ষিণ করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা জানান, প্রাথমিকভাবে নিহতের সংখ্যা তিন বলা হলেও পরে তা বেড়ে পাঁচে দাঁড়ায়। পরবর্তীতে এধি ফাউন্ডেশন এক বিবৃতিতে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
উদ্ধার কর্মকর্তারা জানান, গুল প্লাজা শপিং মলে প্রায় ১ হাজার ২০০টি দোকান রয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, এখনো ভেতরে অনেকে আটকা পড়ে থাকতে পারেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভিতে প্রচারিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জীবন ও সম্পদ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com