ঢাকা-২ আসনের এমপি ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন,স্বনির্ভর দেশ গড়তে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। গাছ যেমন ফল ফুল দেয়, তেমনি ভাবে ঔষধি হিসাবে মানব জীবনে অপরিহার্য উপাদান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই বৃক্ষরোপণ করতেন। মরহুম খালেদা জিয়াও নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন। তেমনই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন বৃক্ষপ্রেমী। তাই তিনি তার নির্বাচনী অঙ্গীকার বাস্তববায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দিয়েছেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাস্তার দুপাশে ফুল ফলজ ও ঔষধি গাছ লাগাইতে পরামর্শ দিতেন। ছায়া ও পাখপাখালিদের অভয় আশ্রমের সাথে এলাকার জনগনের ফুল ও ফলের চাহিদা মেটাতে। গতকাল সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা -মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বৃক্ষরোপণ কর্মসূচির কার্যক্রমের উদ্বোধন করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সড়ক বিভাগ মুন্সিগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শাখার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মাসুদ আহমেদ সুমন, কেরাণীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাইফুল ইসলাম, বিএনপি নেতা মো কিরোজ মিয়া, ইসমাইল, আলমগীর খান, ওয়ালি উল্লাহ সেলিম প্রমূখ।