রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

আজ ১২টায় বাংলাদেশ-শ্রীলঙ্কার মুখোমুখি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

জয়ে এশিয়ান গেমস হকির বাছাই শুরু 

থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার শুরু হয়েছে এশিয়ান গেমস পুরুষ হকির বাছাই। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম। বাকি দুটি গোল করেছেন আমিরুল ইসলাম ও দ্বীন মোহাম্মদ ইমন।
আজ শুক্রবার দুপুর ১২টায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে লড়বে আগামী ৬ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায়।
এই বাছাই পর্ব থেকে শীর্ষ ছয়টি দল এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৬ এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com