রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় কেসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান অন্ধকার ভেদ করে আলোর পথে: মানবিক সহায়তায় ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আল আমিনের খানজাহান অলির উদ্যোগে আবুল হোসেনের খানকা শরীফে বাৎসরিক ওরশ মোবারক পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন ঘুষের ভিডিও ভাইরাল: উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, মুন্সীগঞ্জে তীব্র ক্ষোভ রাউজানের ডাবুয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান ও দুবাইয়ের আহবায়ক কমিটি গঠন দাগনভূঞায় পুলিশের অভিযানে ৮ কিশোর গ্যাং সদস্য আটক, মুচলেকায় মুক্তি জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি-ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু নগরকান্দা ও সালথায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু মঠবাড়িয়ায় বসতঘর গুড়িয়ে মালামাল লুটের অভিযোগে থানায় মামলা

ফ্রান্সের লো বুর্জেতে মুসলিম সম্মেলন: নিষেধাজ্ঞা বাতিল

মুহাম্মদ নূরুল ইসলাম , প্যারিস (ফ্রান্স) থেকে
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য ফ্রান্সে মুসলিম সমাজের অন্যতম বৃহৎ বার্ষিক আয়োজন ‘রঁকন্ত্র আনুয়েল দে মুসলমান দ্য ফ্রঁস

আদালতের রায়ে আয়োজনের অনুমতি 
৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য ফ্রান্সে মুসলিম সমাজের অন্যতম বৃহৎ বার্ষিক আয়োজন ‘রঁকন্ত্র আনুয়েল দে মুসলমান দ্য ফ্রঁস (আর এ এম এফ)’ ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেশটির রাজনৈতিক, সামাজিক ও আইনি অঙ্গনে নতুন করে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। রাজধানী প্যারিসের অদূরে লো বুর্জে, সেঁ-সাঁ-দেনি, ফ্রঁস-এ আয়োজিত এই সম্মেলনটি প্রথমে প্রশাসনের নিষেধাজ্ঞার মুখে পড়লেও শেষ পর্যন্ত আদালতের রায়ে তা আয়োজনের অনুমতি পায়।গত ৩ এপ্রিল জরুরি ভিত্তিতে শুনানি নিয়ে প্যারিসের প্রশাসনিক আদালত জানায়, সম্মেলনটি নিষিদ্ধ করার জন্য যে ‘জনশৃঙ্খলা বিঘেœর আশঙ্কা’ দেখানো হয়েছিল, তা পর্যাপ্তভাবে প্রমাণিত হয়নি। আদালতের মতে, প্রশাসনের উপস্থাপিত তথ্য-প্রমাণে এমন কোনো সুস্পষ্ট ইঙ্গিত নেই যা এই আয়োজন বন্ধ করার মতো গুরুতর সিদ্ধান্তকে ন্যায্যতা দেয়। ফলে স্থানীয় পুলিশ প্রশাসন প্রিফেকচারের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয় এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্মেলন আয়োজনের পথ উন্মুক্ত হয়।
৩ এপ্রিল ২০২৬ থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ৬ এপ্রিল পর্যন্ত এই সম্মেলনের কার্যক্রম চলবে।
এর আগে প্যারিস পুলিশ প্রিফেকচার একটি আদেশে এই সম্মেলন নিষিদ্ধ ঘোষণা করে। তাদের যুক্তি ছিল, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবং ফ্রান্সের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিবেশ অত্যন্ত সংবেদনশীল। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে বলে তারা উল্লেখ করে।
এছাড়া, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং নির্বাচনী পরিবেশে ‘মেরুকরণ’ বাড়ার বিষয়টিও তুলে ধরা হয়। প্রশাসনের দাবি ছিল, কিছু উগ্র ডানপন্থী গোষ্ঠী এই সম্মেলনকে ঘিরে প্রতিবাদ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, যা জনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তবে আদালত এসব যুক্তিকে যথেষ্ট বলে মনে করেনি। বিচারক স্পষ্টভাবে বলেন, সম্ভাব্য পাল্টা-বিক্ষোভ বা উগ্র ডানপন্থী হামলার সুনির্দিষ্ট কোনো প্রমাণ প্রশাসন দেখাতে পারেনি।
অতীতের সম্মেলনগুলোতেও উল্লেখযোগ্য কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার নজির পাওয়া যায়নিÍযদিও সেগুলোও নানা সংবেদনশীল সময়েই অনুষ্ঠিত হয়েছিল।
এছাড়া, আদালত আরও উল্লেখ করে যে, এই আয়োজন ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তার বিষয়টিও যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি।
এই ঘটনার পর রাজনৈতিক বিতর্কও তীব্র হয়ে ওঠে। আয়োজক সংগঠন ম্যুসলমান দ্য ফ্রঁস-এর আইনজীবী এই নিষেধাজ্ঞাকে সরাসরি ‘রাজনৈতিক প্রকল্প’-এর অংশ বলে অভিযোগ করেন। তার মতে, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লোরঁ নিউনেজ একটি নতুন আইন প্রস্তাবকে সামনে রেখে এই পদক্ষেপ নিয়েছেন।
উক্ত আইনটি ‘বিচ্ছিন্নতাবাদ’ মোকাবিলার নামে আনা হচ্ছে বলে জানা গেছে, যা ২০২১ সালের পূর্ববর্তী আইনের পরিপূরক হিসেবে কাজ করবে এবং কিছু সংগঠন বিলুপ্ত করার ক্ষমতা আরও বিস্তৃত করতে পারে। ফলে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র নিরাপত্তাজনিত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হতে পারেÍএমন ধারণাও সামনে আসছে।
ফ্রান্সের মুসলমানদের বার্ষিক সমাবেশ শুধু একটি ধর্মীয় সম্মেলন নয়; এটি একটি বড় সামাজিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক আয়োজন। চারদিনব্যাপী এই অনুষ্ঠানে থাকে বিভিন্ন আলোচনা, সেমিনার, প্রদর্শনী এবং ব্যবসায়িক স্টল। ইউরোপের মুসলিমদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে বিবেচিত হয়।
এই আয়োজনটি পরিচালনা করে ম্যুসলমান দ্য ফ্রঁস; যা ২০১৭ সালে ফ্রান্সের ইসলামী সংগঠনগুলোর সংঘ-এর উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত হয়।
এই ঘটনাটি আবারও ফ্রান্সে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে; নিরাপত্তা নিশ্চিত করার নামে কতদূর পর্যন্ত নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা যেতে পারে? একদিকে রয়েছে সন্ত্রাসবাদের বাস্তব হুমকি, অন্যদিকে রয়েছে গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে সমাবেশের স্বাধীনতা।
আদালতের এই রায় অনেকের কাছে আইনের শাসন ও নাগরিক অধিকারের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও প্রমাণভিত্তিকতা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।
লো বুর্জের এই সম্মেলন ঘিরে ঘটনা প্রবাহ শুধু একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়; এটি ফ্রান্সের বৃহত্তর সামাজিক বাস্তবতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং গণতান্ত্রিক কাঠামোর একটি প্রতিফলন। ভবিষ্যতে এ ধরনের ইস্যুতে রাষ্ট্র ও নাগরিক অধিকারের ভারসাম্য কীভাবে রক্ষা করা হবেÍসেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com