সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফাইজারের টিকা নেয়ার পর পর্তুগালে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

করোনা প্রতিরোধে টিকা নেওয়ার পর পর্তুগালে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু ঘটেছে। তিনি ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, নতুন বছরের প্রথমদিন ঘরে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন ৪১ বছর বয়সী সোনিয়া অ্যাকেভেডো। টিকা নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটে।
দুই সন্তানের মা সোনিয়া পোর্তো শহরের পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন। সম্মুখসারির যোদ্ধা হিসেবে শুরুতেই করোনার টিকা নেওয়ার সুযোগ পান তিনি। টিকা নেওয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথাও জানাননি তিনি। বরং টিকা নেয়ার মুহূর্তের সেলফি ফেসবুকে পোস্ট করেন তিনি। সোনিয়ার বাবা অ্যাবিলিও অ্যাকেভেডো স্থানীয় সংবাদ পত্রিকাকে বলেন, সে একেবারে ঠিক ছিল। তার কোনো ধরনের শারীরিক সমস্যা ছিল না।
অ্যাবিলিও আরও বলেন, সে করোনার টিকা নিয়েছিল। তার কোনো ধরনের উপসর্গ ছিল না। আমি জানি না কী হয়েছে আসলে। আমি শুধু কারণ জানতে চাচ্ছি। আমার মেয়ে কীভাবে মারা গেলে সেটি আমি জানতে চাই। পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিও তাদের স্বাস্থ্যকর্মী সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ৩০ ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন ফাইজার। আর ১ লা জানুয়ারি আকস্মিক মৃত্যু ঘটে তার। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com