বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান পর্যাপ্ত তেল আছে, পাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই: জ্বালানিমন্ত্রী সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকারি দল : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি সুযোগ সীমিত: ফেসবুক পোস্টেই আয় ৩ হাজার ডলার বৃষ্টিতে চুলের যতœ নেবেন হ-য-ব-র-ল অবস্থায়ও ভালো আয় করছে শাকিব খানের ‘প্রিন্স’ শাওয়ালের ছয় রোজা: অল্প আমলে সারা বছরের সওয়াব

বাংলাদেশ কবে ভ্যাকসিন পাবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না : দ্বোরাইস্বামী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

সেরাম ইন্সটিটিউট সমন্বিত অক্সফোর্ড-এস্ট্রোজেনেকা’র ভ্যাকসিন রপ্তানিতে বাধা নেই ভারতের। তবে নিজেদের ব্যবহারের পর প্রতিষ্ঠানটি আর কতোটা ভ্যকসিন উৎপাদন করতে পারে তার ওপর নির্ভর করছে রপ্তানি। ফলে বাংলাদেশ কবে এ টিকা পাবে, তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দ্বোরাইস্বামী।
ভারতীয় হাই কমিশনার বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এ ভ্যাকসিনটি মানবতার জন্য। আমাদের নিজেদের জনগণের বাইরে এটির ব্যবহারে সবচেয়ে বেশি প্রাধ্যান্য দেওয়া হবে আমাদের প্রতিবেশি দেশকে। এর চেয়ে বেশি কি নিশ্চয়তা দেয়া যায়, আমার জানা নেই। বাংলাদেশ কবে এ টিকা পাবে, তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিক্রম দ্বোরাইস্বামী বলেন, ভ্যাকসিন উৎপাদন কেবল শুরু হয়েছে। ভারত সরকার ভ্যাকসিন শুধু জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। নিজেদের ব্যবহারের পর সেরাম কতটা ভ্যাকসিন উৎপাদন করতে পারে তার ওপর নির্ভর করছে রপ্তানি। আগে নিজেদের চাহিদা মিটিয়ে তারপরই ভ্যাকসিন রপ্তানি করা হবে। সেরাম ইন্সটিটিউট সমন্বিত অক্সফোর্ড-এস্ট্রোজেনেকা’র ভ্যাকসিন রপ্তানিতে বাংলাদেশসহ প্রতিবেশি রাষ্ট্রগুলো গুরুত্ব পাবে বলেও জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দ্বোরাইস্বামী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com