শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে ব্যাংকে উপচেপড়া ভিড়, মানছেনা লকডাউন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকদের একাউন্ট থেকে টাকা উত্তোলনে দীর্ঘ সাড়ি, সামাল দিতে পারছেনা ব্যাংক কর্তৃপক্ষ। শৃঙ্খলা নিয়ন্ত্রনে পুলিশি নিরাপত্তা চেয়েও পাননি বলে অভিযোগ করেন ব্যবস্থাপক সাজ্জাদ খান। রোববার সকাল ১১টার দিকে ব্যাংক কার্যালয়ের ভিতরে এ অবস্থা লক্ষ করা যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এই ভাইরাসের প্রভাব ঠেকাতে সরকার নিয়েছে নানামুখী উদ্যোগ। বিশেষ করে সামাজিক দূরত্ব ও এক এলাকা থেকে অন্য এলাকায় না যাওয়ার বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে। তবে সরকারের কঠোর নির্দেশ অমান্য করে দুর্গাপুর অগ্রণী ব্যাংক শাখায় লেনদেন চলছে প্রতিনিয়ত। স্বল্প জায়গা থাকার কারনে একাউন্টধারীরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছে না। ফলে চরম ঝুকি নিয়ে টাকা উত্তোলন করছে ব্যবসায়িরা। সে বিবেচনায় প্রশাসনের নজরদারী দাবী করছেন সচেতন মহল।

ব্যাংক ব্যবস্থাপক সাজ্জাদ খান প্রতিনিধিকে জানান, উপজেলা সব জায়গায় জনসমাগম বন্ধ হলেও, এ শাখায় স্বল্প জায়গার কারনে লোকজনকে সামাজিক দূরত্ব বজায় রাখা যাচ্ছে না। পুলিশকে বিষয়টি অবহিত করেও কোন সুফল পাইনি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com