বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক মারা গেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ নৌ-বাহিনীর প্রথম প্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.) মারা গেছেন। সোমবার দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ছাড়েন তিনি। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ।
তিনি বলেন, বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে বেশ কিছু দিন আগে সিএমএইচে ভর্তি হয়েছিলেন নুরুল হক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার করোনা পজেটিভ আসে। সবশেষ পরীক্ষায় করোনা নেগেটিভ আসে প্রথম নৌপ্রধানের। গত সোমবার রাতে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি।
১৯২২ সালের ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন নুরুল হক। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নৌ-বাহিনীকে নেতৃত্ব দেন। দেশ স্বাধীনের পর ৭ এপ্রিল ১৯৭২ সাল থেকে ৬ নভেম্বর ১৯৭৩ সাল পর্যন্ত নৌবাহিনীর প্রধান ছিলেন। ক্যাপ্টেন নুরুল হক বাংলাদেশ নৌবাহিনীর প্রথম অস্থায়ী প্রধান ছিলেন। ১৯৬৯ সালে পাকিস্তান নৌবাহিনীর কমোডোর পদে থেকে অবসর গ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com