রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশরহাট পৌরসভার দুটি রাস্তা বিটুমিনাস কার্পেটিং কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র শহিদ

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী :
  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১

কেশরহাট পৌরসভার পৃথক পৃথক দুটি রাস্তার বিটুমিনাস কার্পেটিং কাজের উদ্বোধন করলেন পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ। সঙ্গে ছিলেন আমন্ত্রিত মেহমান উদ্বোধক রাজশাহী- ৩ আসনের সম্মানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। গতকাল কেশরহাট পৌরসভার সাঁকোয়া মোসলেম হাজীর স’মিল হতে নামোপাড়া জামে মসজিদ হয়ে ফুলশো ওসমানের রাইস মিল পর্যন্ত ১৯০০ মিটার বিটুমিনাস কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়। যার চুক্তি মূল্য ১,০৭,৯২,০৩৮/- টাকা নির্ধারন করা হয়েছে। অন্যদিকে পৌরসভার হরিদাগাছি দরগাবাড়ী হতে খালগ্রাম সড়কের ০ মিটার- ১৭০০ মিটার এবং ৩৩০০ মিটার হইতে ৪২০০ মিটার পর্যন্ত ২৬০০ মিটার রাস্তা বিটুমিনাস কার্পেটিং কাজের জন্য উদ্বোধন করা হয়। উক্ত কাজের চুক্তি মূল্য ১,৫৩,২৭,২৬০/- টাকা বরাদ্দ রাখা হয়েছে। উদ্বোধন কালে পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাঁকোয়া থেকে ফুলশো পর্যন্ত রাস্তাটি বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ কুদ্দুস স্মরণে এবং হরিদাগাছি দরগাবাড়ী হতে খালগ্রাম পর্যন্ত সড়কটি বীর মুক্তি যোদ্ধা মরহুম লোকমান হাকিম স্মরণে নাম করণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com