বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুতের দুই কর্মকর্তার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ডামুড্যায় বজ্রপাতে পল্লী বিদ্যুতের দুই কর্মীর মৃত্যু হয়েছে। নিহত সাইফুল হক খান (৪৫) এর দেশের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলায় তিনি এজিএমের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে মো, মোস্তাফিজুর রহমান (৫০) যশোরের ঝিগড়গাছা গ্রামের বাসিন্দা। তিনি জুনিয়র ইঞ্জিনয়ার হিসেবে দায়িত্বরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ডামুড্যার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৮ ওয়ার্ডের চর জয়ালুতে বিদ্যুতের খুঁটি পরিবর্তনের কাজ চলছিল। তখন তারা সেটি দেখার জন্য যান। হঠাৎ বেলা সাড়ে ১২টার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তখন তারা দৌড়ে নির্মাণাধীন বাড়িতে ঢুকে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁদের ওপর বজ্রপাত হয়। পরে তাদেরকে ভ্যানগাড়িতে করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফা খোকন জানান, পল্লীবিদ্যুতের ওই দুই কর্মকর্তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তারা বজ্রপাতে মারা গেছেন। দুই জনের অস্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট দেযা হয়েছে। পুলিশের মাধ্যমে মৃতদেহ শরীযতপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআইপি/রাজিব/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com