বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালের বাজারে তরমুজের ক্রেতা সংকট

শামীম আহমেদ বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান কঠোর লকডাউনের কারণে বিভাগীয় শহর বরিশালসহ জেলার প্রতিটি উপজেলার ক্রেতা সংকটের কারনে লোকসানের মুখে পরেছে তরমুজ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন, চলমান লকডাউন ও রমজানকে ঘিরে লোকজন ঘর থেকে বাহিরে বের হচ্ছেন না। ফলে স্থানীয় বাজারগুলোতে মৌসুমী ফল তরমুজের চাহিদা কমে গেছে। ক্রেতা কমে যাওয়ার কারনে পাইকারী দোকানে মজুদ করা তরমুজ পচন ধরতে শুরু করেছে। খোঁজনিয়ে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার তরমুজের বাম্পার ফলন পেয়েছে। লকডাউনের আগে অধিকাংশ চাষী তাদের খেত বিক্রি করায় এবার তরমুজের ভাল দামও পেয়েছেন। তবে পাইকারী বিক্রেতারা খেত থেকে তরমুজ ক্রয়ের পর ট্রাক ভর্তি করে বিভিন্ন মোকামে পাঠানোর পর পরই লকডাউনের ঘোষনা আসে। যেকারণে লোক সমাগম কমে যাওয়ায় ক্রেতা সংকট দেখা দিয়েছে। রবিবার দুপুরে উজিরপুর উপজেলার শিকারপুর বাজারে গিয়ে দেখা গেছে, পাইকারী তরমুজ বিক্রেতারা তাদের দোকানের সামনে ও ভিতরে শত শত তরমুজ সাজিয়ে রেখেছেন। কঠোর লকডাউনের কারণে উপজেলার বিভিন্নস্থানের পাইকারী ক্রেতারা আসতে না পারায় দোকান ভর্তি তরমুজ পরে রয়েছে। পাইকারী তরমুজ ব্যবসায়ী রুহুল আমিন মুন্সি বলেন, লকডাউনের আগে তিনি পিরোজপুর জেলার স্বরূপকাঠীসহ বিভিন্ন এলাকা থেকে প্রায় আট লাখ টাকার তরমুজ ক্রয় করেছেন। হঠাৎ করে কঠোর লকডাউন শুরু হওয়ায় কোন পাইকার আসতে পারছেন না। যে কারণে এখন খুচরা বিক্রি করতে হচ্ছে। একই বাজারের ব্যবসায়ী আলতাফ বিশ্বাস বলেন, বর্তমানে তার দোকানে প্রায় তিন লাখ টাকার তরমুজ রয়েছে। উপজেলা সদর থেকে শুরু করে বিভিন্নস্থানের খুচরা বিক্রেতারা তার কাছ থেকে তরমুজ ক্রয় করেন। কিন্তু কঠোর লকডাউনের কারণে তারা আসতে না পারায় দোকান ভর্তি তরমুজ পরে রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com