বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাটোরের হালতি বিলে ধান কাটা শ্রমিকদের স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও শুকনো খাবার বিতরণ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

নাটোরের হালতিবিলে কৃষকের বহুল প্রতীক্ষিত বোরো ধান কাটা শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে ধানকাটা শত শত শ্রমিক। মহামারী করোনা কালীন এই সময়ে তাদের স্বাস্থ্য সুরক্ষায় পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসন। আগত ২০০জন ধান কাটা শ্রমিকের মাঝে বিতরণ করেছেন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শুকনো খাবার। এছাড়া চলতি বোরো মৌসুমে ধান কাটা মাড়াই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বুধবার (২১ এপ্রিল) দুপুরে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালের মাধ্যমে হালতিবিলে আগত শ্রমিকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও শুকনো খাবার বিতরণ সহ বোরো ধান কাটা মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন। পরে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, নলডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুব্রত কুমার সরকার হালতিবিলে বোরো ফসল পরিদর্শন সহ বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের খোঁজখবর নেন। একইসঙ্গে তাদের হাতে তুলে দেন স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী সাবান, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ও শুকনো খাবার। এছাড়া করোনা থেকে নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে কাজ করার পরামর্শ দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রাকিবুল হাসান, নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফোজিয়া ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কিশোয়ার হোসেন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com