বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সোনাগাজী পৌরসভার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ছালাহ্ উদ্দিন সোনাগাজী (ফেনী) :
  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে সরকার ঘোষিত লকডাউনে ২০২০ সালে অনেকেই ত্রাণ বিতরণ করলেও ২০২১ সালে ত্রাণ কার্যক্রম সীমিত চলছে। সমাজের অসহায় ও প্রতিবন্ধীদের দুরবস্থা দেখে মানবিক ত্রাণ সাহায্যের উদ্যোগ নেন সোনাগাজী উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন। সোনাগাজী পৌরসভা ও মেয়রের ব্যক্তিগত অর্থায়নে ২২শে এপ্রিল বৃহস্পতিবার সকালে, সোনাগাজী পৌর অডিটোরিয়ামে প্রতিবন্ধী ও অসহায় প্রায় ৫০০ জনকে চাউল, ডাল, আলু, মুড়ি, ছোলাবুট ও নগদ টাকা সহায়তা দেওয়া হয়। ত্রাণ বিতরণ কালে সোনাগাজী পৌরসভার প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, কাউন্সিলর মোঃ মোস্তফা, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন জুয়েল, উপজেলা যুবলীগ নেতা শিমুল মোমিন, আওয়ামিলীগ নেতা রূপম শর্মা সহ পৌরসভার সচিব ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান- গত বছরের ন্যায় এই বছরেও করোনার প্রাদুর্ভাব যতদিন চলবে ততদিন সোনাগাজী পৌরসভা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com