বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বসুন্ধরা এমডির আগাম জামিন আবেদনের শুনানি হয়নি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ কোনো আগাম জামিন আবেদনের শুনানি গতকাল বৃহস্পতিবার হয়নি। বৃহস্পতিবার বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট (ভার্চুয়াল) বেঞ্চ আইনজীবীদের জানান লকডাউন চলা অবস্থায় কোনো আগাম জামিন আবেদন শুনবো না।
এর আগে সকালে করোনা নিয়ন্ত্রণে চলা লকডাউনে আগাম জামিনের আবেদনপত্র পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শুনানি করবে না জানিয়ে আদালতের দরজায় স্বাক্ষর, তারিখ বিহীন একটি নোটিশ টাঙিয়ে দেয়া হয়। পরে আদালতের শুরু হওয়ার পর ১০টা ৫০ মিনিটের দিকে অন্য মামলার এক আইনজীবী আগাম জামিন আবেদন শুনানির জন্য মেনশন করেন। তখন বিচারপতি মামনুন রহমান বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলা অবস্থায় আমরা কোনো আগাম জামিন আবেদন শুনবো না। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত বুধবার জামিনের আবেদনটি করা হয়। এরপর এটি শুনানির জন্য গতকাল বৃহস্পতিবার বিচারপতি মামুনুর রহমানের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়।
আইন অনুযায়ী কোনো আসামি হাইকোর্টে আগাম জামিন চাইলে আবেদনকারীর সশরীরে উপস্থিত হওয়ার নিয়ম রয়েছে। করোনার প্রাদুর্ভাবে লকডাউন চলাকালে যেহেতু হাইকোর্টে ভার্চুয়াল বেঞ্চ চলছে, সেক্ষেত্রে তিনি আইনজীবীর মাধ্যমে আগাম জামিন আবেদন করেছেন বলে জানান সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোরাসাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে আসামি করে মামলা করেন তার বড় বোন নুসরাত জাহান। মামলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com